1. dailyainerkantho@gmail.com : admin :
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতির ছেলের মৃত্যু। - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৫৬|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতির ছেলের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 128 Time View

 

সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতির ছেলের মৃত্যু।

কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহেদুল ইসলাম অনিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নিহতের আরেক বন্ধু আবু সাঈদ (২৩)।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে অনিকের মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জের বাড়িতে আনা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদুল ইসলাম অনিক কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের ছোট ছেলে। গুরুতর আহত আবু সাঈদ জেলা শহরের উকিল পাড়া এলাকার টিটু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনিক তার বন্ধুদের নিয়ে করিমগঞ্জে তাদের আরেক বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে অনিক তার বন্ধু আবু সাঈদের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। পথে জাফরাবাদ বাগান বাড়ি এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় মোটরসাইকেল আরোহী দুজনই।

পরে স্থানীয়রা তাদের দ্রুত কিশোরগঞ্জ জেলা শহরের পপুলার হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টায় অনিক মৃত্যু হয়। আবু সাঈদ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

তার বুকের পাঁজর ও কোমড়ের হাড় ভেঙে গেছে। এদিকে অনিকের মৃত্যুতে জেলা বিএনপি ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে শত শত নেতাকর্মী ও এলাকাবাসী শোকাহত পরিবারের পাশে রয়েছেন। দুপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাদ আছর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com