1. dailyainerkantho@gmail.com : admin :
সাড়ে তিন মাস পর ময়নাতদন্ত রিপোর্ট,  মনোহরগঞ্জে এতিমখানায় শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা। - dailyainerkantho
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৮:৩৩|
শিরোনামঃ
হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ইবির উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ফারহানা-আজমেরী শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মুসা মিয়া জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পঞ্চগড়ে নবম শ্রেণি শিক্ষার্থী ধর্ষন পর মৃত্যু এঘটনায় গ্রেপ্তার ২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ফয়সল আমিনের মনোনয়নপত্র সংগ্রহ আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

সাড়ে তিন মাস পর ময়নাতদন্ত রিপোর্ট,  মনোহরগঞ্জে এতিমখানায় শিশু শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা।

এস এম আনোয়ার
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 278 Time View

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা)সংবাদদাতা।

কুমিল্লার মনোহরগঞ্জে এতিমখানার ছাদ থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের সাড়ে তিন মাস পর জানা গেল শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিলো। জানা যায় গত ১৪ এপ্রিল সকালে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ অহিদুল আলম ইসলামীয়া দারুল কোরআন ও এতিমখানা মাদরাসার ছাদ থেকে নুরানি বিভাগের তাহমিদ নামের (৯) এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়, ময়নাতদন্তের সাড়ে তিন মাস পর রোববার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে শিশু তাহমিদকে স্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, শিশু তাহমিদের লাশ উদ্ধারের পর মাদরাসা শিক্ষক শাহারাস্তি উপজেলার ছোটতুলা গ্রামের হাফেজ আবদুর রহমানের ছেলে মোঃ রেদোয়ান (৩০)কে সন্দেহজনক ভাবে আটক করে দুইবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করি, দুইবারেই রেদোয়ান হত্যার কথা অস্বীকার করে, আটককৃত শিক্ষক রেদোয়ান বর্তমানে জামিনে রয়েছে। তিনি বলেন,আমরা চেষ্টা করছি প্রকৃত খুনিদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য।

তাহমিদ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বানসা তরফদার বাড়ির মাইন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল সকাল বেলায় তাহমিদ ক্লাসে অনুপস্থিত থাকায় ছাত্ররা তাকে খুঁজতে গিয়ে ছাদে লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে জানালে লাকসাম সার্কেল অফিসার সুমন মজুমদার মনোহরগঞ্জ থানার এসআই প্রবীণ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এবিষয়ে তাহমিদের বাবা মাইন উদ্দিন বলেন,আমার ছেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। তিনি আরো বলেন,আমি গরিব মানুষ, আমার একমাত্র ছেলে আলেম হতে চেয়েছে আমি তাকে আলেম বানাতে চেয়েছি,কিন্তু ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। এলাকার সচেতন মহল শিশু তাহমিদ হত্যার বিচার এবং এর আগে মাদরাসায় ঘটে যাওয়া খাবারে বিষ প্রয়োগের ঘটনাসহ সন্দেহজনক অগ্নিকাণ্ডের ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে উদঘাটন করে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য জোরালো দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com