1. dailyainerkantho@gmail.com : admin :
সিরাজদিখানে ছাত্রদলনেতা ও মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধির উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৭:১৮|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সিরাজদিখানে ছাত্রদলনেতা ও মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধির উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬,
  • 377 Time View

 

সিরাজদিখানে ছাত্রদলনেতা ও মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধির উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ছাত্রদলনেতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধির উপর হামলা, বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী গ্রামের মো. সিজান খান (২২) অভিযোগ করেন, একই এলাকার অভি (২০) ও মিলন (২৭) সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, ২২ এপ্রিল দুপুর আনুমানিক ১টার দিকে লতব্দী মাতবর বাড়ির সামনে রাস্তার পাশে অভিযুক্তরা তাকে ঘুষি মেরে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দিলেও অভিযুক্তরা তা না মেনে পুনরায় মোবাইলে কল দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে একই দিন বিকাল আনুমান ৩টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সিজান খানের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে কিল ঘুষি লাথি ও কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া অভিযুক্তরা ধারালো অস্ত্র, হকিস্টিক ও কাঠের ডাসা দিয়ে ঘরের টিন, আলমারি, ফার্নিচার, হাড়ি পাতিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ঘরের আলমারিতে রাখা নগদ ৮৭ হাজার টাকা এবং একটি ব্যবহৃত আইফোন ১৪, যার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, অভিযুক্তরা নিয়ে যায়। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী সিজান খান জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com