1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জে জনতার মুখোমুখি অনুষ্ঠানে তিন প্রার্থী - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:৫২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

সুনামগঞ্জে জনতার মুখোমুখি অনুষ্ঠানে তিন প্রার্থী

সাইফ উল্ল্যাহ
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,
  • 174 Time View

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেছেন।
শনিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দী। জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ ও ডি এফ কর্ণবাবু দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কলামিস্ট সুখেন্দু সেন হারু, সদর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা সুজনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট খলিল রহমান ও মাসুম হেলাল।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী এবং জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রার্থীদের বক্তব্য শোনেন এবং মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com