1. dailyainerkantho@gmail.com : admin :
১৫ আগস্ট দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:০২|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

১৫ আগস্ট দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 238 Time View

 

১৫ আগস্ট দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে যুবদল ও ছাত্রদল। গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) যুবদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে ১৫ আগস্ট সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল নেতাকর্মীরা উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।

এছাড়াও জেলা ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন ইউনিটসমূহ শুক্রবার স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে স্ব স্ব ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

অন্যদিকে বুধবার (১৩ আগস্ট) ছাত্রদলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইদিন সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে এবং রোববার (১৭ আগস্ট) সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com