1. dailyainerkantho@gmail.com : admin :
নিরাপত্তা জোরদারে ইবি জিয়া হলে সিসিটভি ক্যামেরা স্থাপন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

নিরাপত্তা জোরদারে ইবি জিয়া হলে সিসিটভি ক্যামেরা স্থাপন

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, জুলাই ১৯, ২০২৫,
  • 124 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) হলের প্রবেশপথে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন হল প্রশাসন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নম্বর কক্ষে অবস্থানকারী আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মরদেহ ভেসে ওঠে। তার মৃত্যুকে ঘিরে দেখা যায় আবাসিক হলের সিসিটিভি ক্যামেরা গুলো অকেজো। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির মুখে এবং নিরাপত্তা জোরদার করতে এ সিসিটিভি ক্যামেরা গুলো স্থাপন করা হয়।

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘গত ১৭ জুলাই আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যতে হল পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ ঘটনার প্রেক্ষিতে আমরা হলে ছাত্রদেরকে আগামী রবিবারের মধ্যে হলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রবিবারের আগেই আমি আমার প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। হলের বাকি সমস্যাগুলোও আমরা হল সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে দ্রুত সমাধান করে আমাদের হলটির আধুনিকায়ন করতে চাই। এ বিষয়ে আমি প্রশাসনসহ সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

তিনি আরোও বলেন, “সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যু আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা হল প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী দশ কার্যদিবসের মধ্যে আমরা এ তদন্তের রিপোর্ট জমা দিবো ইনশাআল্লাহ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com