1. dailyainerkantho@gmail.com : admin :
জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের জন্য লড়তে চাই: জামায়াত আমির - dailyainerkantho
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:০১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা স্মারক প্রদান অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীতে হামলার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বাংলাদেশ সমতা পার্টির প্রতিবাদী সমাবেশ- সরকারের ব্যর্থতায় তেল গ্যাস বিদ্যুৎতের লাগামহীন উর্ধগতি দাম কমানোর আহবান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ব্যবসায়ী নেতাদের সঙ্গে মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা 0x4313e5d5 হরিণাকুণ্ডুতে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরন। ​ঠাকুরগাঁওয়ে ধানের শীষের গণসংযোগ: প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করল দুই শিশু হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ২৯ অক্টোবর ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এনআরসির “নিপীড়িত মানুষের পক্ষে লড়তে আইন পেশায় ফিরব” – ড. নয়ন বাঙালি

জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের জন্য লড়তে চাই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 136 Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অনেক শাসন দেখেছি যা শাসন ছিল না, শোষণ ছিল। আমরা সৎ মানুষের শাসন চাই। আল্লাহর কোরআনের শাসন চাই।

তিনি বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের জন্য লড়তে চাই। বিদায় নিতে চাই শহীদ হিসেবে। শহীদের রক্তাক্ত চাদর পরে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।
মঙ্গলবার (২২ জুলাই) খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানের পথসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।
দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ঢাকার উত্তরায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে জামায়াতের আমির এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের শহীদি মর্যাদা ও যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রত্যেকের প্রতি আল্লাহর রহমত কামনা করেন।
এর আগে ডা. শফিকুর রহমান সকাল ১০ টার দিকে দাকোপের চালনায় হেলিকপ্টারযোগে অবতরণ করেন। পরে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতে আমির শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তিনি চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সমাবেশ-এ যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় ১৯ জুলাই রাত পৌনে ৩ টার দিকে সড়ক দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ নিহত হন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com