1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে নবীন বরণ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:১১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

নজরুল বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে নবীন বরণ

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 211 Time View

রুবেল ইসলাম, জাককানইবি প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ৫৮ একর জুড়ে রঙিন সাজে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নবীন বরণের আনুষ্ঠানিকতা। এরপর প্রতিটি বিভাগ নিজস্ব উদ্যোগে নবীনদের বরণ করে নেয়। সকাল থেকেই চুরুলিয়া মঞ্চ, জয়ধ্বনি মঞ্চ, চক্রবাক ক্যাফেটেরিয়া ও নজরুল ভাস্কর্য এলাকায় নবীনদের উপস্থিতিতে ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণবন্ত।

নবীন শিক্ষার্থী শাহরিয়ার বলেন, “প্রথমে অনেক দুশ্চিন্তা ছিলো, কোথায় থাকবো কীভাবে মানিয়ে নেবো। কিন্তু সিনিয়রদের সহযোগিতায় সব সহজ হয়ে গেছে। ব্যাচমেটদের সাথে পরিচয়ের পর ভালো লাগছে। আমাদের ঘিরে এতো আয়োজন দেখে দারুণ লাগছে।”

অন্য নবীন সামিরা বলেন, “আজকের দিনটা আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত। কাঙ্খিত বিভাগে ভর্তি হতে পেরে আনন্দটা আরও বেড়েছে। সবার ব্যবহার খুবই বন্ধুসুলভ, আশা করি সুন্দর সময় কাটবে এখানে।”

শিক্ষার্থীর এক অভিভাবক জানান, “ঢাকা থেকে এসেছি, সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে সুবিধা হয়েছে। সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা আজ। আমরা দোয়া করি যেন তারা এখান থেকে সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা (২০২৩-২৪) নানা আয়োজনের মাধ্যমে নবীন ১৯তম ব্যাচকে (২০২৪-২৫) বরণ করে নেয়। সারাদিনব্যাপী আয়োজনে নবীন-সিনিয়র সবার অংশগ্রহণে ক্যাম্পাস ভরে ওঠে উৎসবের আমেজে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com