1. dailyainerkantho@gmail.com : admin :
রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরের অফিসে অনুপস্থিতি নিয়ে প্রশাসনের নজর - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:০৩|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরের অফিসে অনুপস্থিতি নিয়ে প্রশাসনের নজর

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 106 Time View

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (বর্তমানে দায়িত্বে নেই এবং শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের অফিসে নিয়মিত না যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডল জানিয়েছেন, “উনি নিয়মিত আমার দপ্তরে আসেন না, তবে শুনেছি ক্যাম্পাসেই থাকেন।”

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শরীরচর্চা শিক্ষা দপ্তরে গিয়ে হুমায়ুন কবীরকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পরিচালক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আমার কাছে কিছু জানতে চায়নি। চাইলে আমি জানাবো।”

তবে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত ড. মো. হুমায়ুন কবীরের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা গ্রহণযোগ্য নয়। আমরা এখনো ঐ দপ্তর থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ড. হুমায়ুন কবীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। পরে তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরে সংযুক্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com