1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল - dailyainerkantho
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:১১|
শিরোনামঃ
বাঘার আড়ানীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক ও গণপিটুনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল

মাধবপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল

ফরাস উদ্দীন
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫,
  • 177 Time View

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সোমবার (২৯ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও চা বাগান পরিদর্শন করেছেন।

তিনি তেলিয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, তেলিয়াপাড়া বাজার, নোয়াপাড়া চা বাগানসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান, মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলফাজ মহালদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক মিয়া, ইউপি বিএনপি নেতা রাজ্জাক মিয়া, মিজান মিয়া, হুমায়ুন মিয়া, কুদ্দুস মিয়া, রিপন মিয়া, কামরুল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল মাধবপুর উপজেলার মোট ১২৩টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

পরিদর্শন শেষে চা শ্রমিক ও পূজা মণ্ডপের ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন—
“আমি আপনাদের লোক, আপনাদের দাবীদার। চা শ্রমিকরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের ঘাম-পরিশ্রম দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। আপনাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমি সবসময় পাশে আছি এবং থাকব। পূজা মণ্ডপে এসে শুধু অনুদান নয়, বরং আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আজীবন কাজ করে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com