1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা তাঁতি দলের আনন্দ র‍্যালি - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৪৪|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

মাধবপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা তাঁতি দলের আনন্দ র‍্যালি

ফরাস উদ্দীন
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫,
  • 251 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা তাঁতি দলের উদ্যোগে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর মাধবপুর মুক্তিযুদ্ধ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কামাল মিয়া ও সদস্য সচিব বশির উল্লাহ পাঠান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক (লিটন), সাদেক, হুমায়ন আহমেদ, মিজান আলী, খলিল মিয়া, তারেক মুল্লা ও জমির আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।

আনন্দ র‍্যালিটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাজনীতি আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com