1. dailyainerkantho@gmail.com : admin :
ইবি সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা, স্থায়ী কার্যালয়ের প্রতিশ্রুতি উপাচার্যের - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:২১|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইবি সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা, স্থায়ী কার্যালয়ের প্রতিশ্রুতি উপাচার্যের

ইবি প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 178 Time View

 

ইবি সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা, স্থায়ী কার্যালয়ের প্রতিশ্রুতি উপাচার্যের

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহজাহান আলী, ক্লাবের অন্যান্য উপদেষ্টাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ। এছাড়াও ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো শফিক রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান হোসেন, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শাহ মোহাম্মদ নাঈম, সাবেক সভাপতি নিরব হোসেন রনি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ইজমাতুল ফেরদৌস লিভা, সাধারণ সম্পাদক জুনাইদুল মুস্তফাসহ ক্লাবের সাধারণ সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবি সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগগুলো নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এসময় তিনি ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি ক্লাবের কার্যক্রম গতিশীল করতে দশ হাজার টাকা অর্থ প্রদানের ঘোষণা দেন। এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধন প্রাপ্ত হওয়ায় ইবি সায়েন্স ক্লাবের কার্যক্রম পরিচালনা করার জন্য স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অস্থায়ী কক্ষ এবং পরবর্তীতে নির্মানাধীন একাডেমিক ভবনে একটি স্থায়ী কক্ষ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho