1. dailyainerkantho@gmail.com : admin :
ইবির অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:৫৫|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

ইবির অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 104 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ)” নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় প্রশাসন ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পেজ উদ্বোধন করা হয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহাজাহান আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধের চেষ্টা করা হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল পেজ চালু করেছি। এখান থেকে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করা হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এই পেজ অনুসরণ করলে স্বাভাবিকভাবেই অন্যান্য পেজের প্রভাব কমে যাবে। পাশাপাশি আমরা আজই একটি নোটিশ জারি করবো যেন অন্য পেজগুলো দ্রুত বন্ধ করা হয়।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আমরা আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছি। এ পেজকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করতে সবাইকে অনুরোধ করছি। ভবিষ্যতে আমাদের অনুমোদিত পেজ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুক পেজ পরিচালনা করলে সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho