1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিস্থ চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণের নেতৃত্বে আরিফ-বোরহান - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবিস্থ চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণের নেতৃত্বে আরিফ-বোরহান

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 101 Time View

 

ইবিস্থ চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণের নেতৃত্বে আরিফ-বোরহান

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিত্রা-নড়াইল ছাত্রকল্যাণ ফাউন্ডেশন-এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এস এম আরিফ আরমান ও সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা এবং আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামান ও ফার্মেসি বিভাগের লেকচারার রেহনুমা তানজিন এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অবন্তী বিশ্বাস, ওমর ফারুক ও দিলশাদ জাহান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও মাহদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাবিব, অর্থ সম্পাদক মো. সাইফুল হক, দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম সাকিব, প্রচার সম্পাদক আলী আকবর রমজান, আইন বিষয়ক সম্পাদক রানা শেখ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদমান সাদীব, ধর্ম বিষয়ক সম্পাদক হেদায়েতুল্লাহ নূরী, ছাত্রী বিষয়ক সম্পাদক আল-সাদিয়া রহমান, ক্রীড়া সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ এবং বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক জুবাইয়া সুরভী।

সংগঠনটির সভাপতি এস এম আরিফ আরমান বলেন, দায়িত্ব পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, সবাই আমাদের নড়াইল জেলার প্রতিনিধিত্ব করছি। তাই আমাদের সংগঠন হবে ঐক্যের প্রতীক, যেখানে সবাই মিলে একে অপরকে সাহায্য করব, সুখ-দুঃখ ভাগাভাগি করব এবং আমাদের জেলার ভাবমূর্তি বিশ্ববিদ্যালয়ে তুলে ধরব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com