1. dailyainerkantho@gmail.com : admin :
শীঘ্রই আসছে নাটকঃ অপ্রকাশিত ভালোবাসা! - dailyainerkantho
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১:৪৮|
শিরোনামঃ
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার একই প্রকল্পে দুই দফা বরাদ্দ! আদমদীঘিতে ১ কোটি টাকা হরিলুটের অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ

শীঘ্রই আসছে নাটকঃ অপ্রকাশিত ভালোবাসা!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 329 Time View

চট্টগ্রাম সিটির সিআরবি, ফয়েজ লেক ও সি ওয়ার্ল্ডে চিত্রায়িত হয়েছে নতুন নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’। ভালোবাসা, নীরবতা ও সময়ের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছে এসএ ফিল্ম, নির্মাতা প্রতিষ্ঠান।

বিএস৩৬০ প্রোডাকশন হাউজের (ঢাকা) ব্যানারে।
নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহীন বাদশা, সহকারী পরিচালক নাসরীন হীরা। অভিনয়ে রয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, শাহীন বাদশা, পুজা দাশ প্রমুখ। মেকআপে ছিলেন বীনা দাশ গুপ্ত, ক্যামেরায় দুলাল বাবু, সহযোগিতায় বীজন নাট্যগোষ্ঠী।

গল্পের কেন্দ্রীয় চরিত্র অরোহি ও সামির দুইজনের মধ্যে ছিল গভীর ভালোবাসা, কিন্তু সেই ভালোবাসা থেকে গেছে অপ্রকাশিত। অরোহি সহজভাবে স্বীকার করেন, “কেউ যখন খুব আপন হয়ে যায়, তখন তার কাছেই সব কথা বলতে ইচ্ছে করে।” কিন্তু সামিরের নীরবতা সেই সম্পর্ককে হারিয়ে ফেলে সময়ের কাছে।

শেষ দৃশ্যে দেখা যায়, অরোহি জীবনের নতুন পথে এগিয়ে গেছেন অন্য কারও সঙ্গে, আর সামির দূর থেকে তার হাসি দেখতে দেখতে উপলব্ধি করেন নিজের ভুল।
নাটকটি ভালোবাসা প্রকাশে মানুষের সংকোচ ও নীরবতার মানসিক দ্বন্দুকে ফুটিয়ে তুলেছে সংবেদনশীলভাবে।

নির্মাতা শাহীন বাদশা বলেন, “অনেক সময় ভালোবাসা থাকে, কিন্তু সাহসের অভাবে তা প্রকাশ পায় না। এই নাটকের মাধ্যমে সেই না-বলা কথাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।”

দর্শকদের জন্য নাটকটি শিগগিরই মুক্তি পাচ্ছে এসএ ফ্লিম ইউটিউবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com