1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে ‘জুলাই বিপ্লব ছাত্রজনতার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বিতর্ক - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:১০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবিতে ‘জুলাই বিপ্লব ছাত্রজনতার প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বিতর্ক

ইবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 223 Time View

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই-আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থান-২০২৪ : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৬ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং রুমে পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির (প্যাড’স) উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ২০ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এ বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, স্পিকার বিভাগ ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিচারক হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ উদ্দীন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অধ্যাপক মো. সেলিম, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।

জানা যায়, সংসদীয় পদ্ধতির এ বিতর্কে সরকার দলে ছিলেন শামিমা আক্তার (প্রধানমন্ত্রী), শারমিন স্বর্ণা (মন্ত্রী) ও শাকিল মীর (সংসদ সদস্য) এবং বিরোধী দলে ছিলেন মুনতাকিম রহমান (বিরোধী দলীয় নেতা), আব্দুল্লাহ আল নোমান (উপনেতা) ও আরিফা সেতু (সংসদ সদস্য)।

এসময় সরকার দল বিভিন্ন সংস্কার কমিশন এবং তাদের অগ্রগতি, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা, অর্থনৈতিক পুনর্গঠন, দেওয়ানি কার্যবিধি সংশোধন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, কর্ম কমিশন সংস্কার, বিডা সম্মেলন, তত্বাবধায়ক সরকার পুনর্বহাল, বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি ইত্যাদি ব্যাপারগুলোকে তাদের বক্তব্যে তুলে ধরেন। অন্যদিকে বিরোধী দলবিচার ব্যবস্থার ধীরগতি, সংস্কার দীর্ঘমেয়াদী,অবকাঠামোগত, পরিবর্তনের অভাব, গণতন্ত্রের অনিশ্চয়তা ইত্যাদি ব্যাপারে তাদের বক্তব্য তুলে ধরেন। বিচারকদের মুল্যায়নে সরকার দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com