1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চুড়ুইভাতি ও নতুন কমিটি ঘোষণা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:৫৫|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

নজরুল বিশ্ববিদ্যালয়ে রংপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের চুড়ুইভাতি ও নতুন কমিটি ঘোষণা

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ১১, ২০২৫,
  • 248 Time View

রুবেল ইসলাম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ও চুড়ুইভাতির আয়োজন সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

রবিবার (১০ আগস্ট) সংগঠনের উপদেষ্টা, সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাহাবির হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোমা।

কমিটিতে জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন (পঞ্চগড়) আব্দুল্লাহ আল মারুফ, (ঠাকুরগাঁও) রয়েল রানা, (দিনাজপুর) হানিফ রহমান, (নীলফামারী) আসাদুল্লাহ আল গালিব, (রংপুর) নুহাশ হাসনাত জিলান, (কুড়িগ্রাম) আখলাকুল ইসলাম অনিক এবং (লালমনিরহাট) সুছন্দা রায়। এছাড়াও কমিটির অন্যান্য পদে বিভিন্ন বিভাগের ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত রংপুর অঞ্চলের সকল শিক্ষক ও কর্মকর্তা। রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হলো স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রংপুর বিভাগের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের সহায়তা করা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com