1. dailyainerkantho@gmail.com : admin :
নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসের ঘটনায় ইউসিজি'র পৃথক তদন্ত কমিটি গঠন - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:৪৫|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসের ঘটনায় ইউসিজি’র পৃথক তদন্ত কমিটি গঠন

মো:শাহিদুল ইসলাম সবুজ,কবি নজরুল বিশ্ববিদ্যালয়
  • Update Time : শুক্রবার, আগস্ট ১, ২০২৫,
  • 208 Time View

মোঃ শাহিদুল ইসলাম সবুজ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির স্মৃতিবিজড়িত স্থানে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ছাত্র হলের এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির পর ৪ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউসিজি)।

আজ (১ আগস্ট) শুক্রবার ইউসিজির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত কমিটির সদস্যের রবিবার ৩ আগস্টের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউসিজি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোঃ তানজীমউদ্দিন খান।

জানা যায়,গতকাল ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন অন্য একটি ১০ তলা ছাত্র হলের ২য় তলার সাথে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে ৯ জনকে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ৩ জন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য-সচিব করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির বাকি সদস্যরা হলেন,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ এবং প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলাম।

উক্ত কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho