
*অপরিচিতা*
*লেখকঃ সাবিরান হিমু*
চোখে চোখ পড়েছিল হঠাৎ,
অথচ কেউ কিছু বলেনি।
তুমি চলে গিয়েছিলে ভিড়ের মাঝে,
আর আমি রয়ে গেছি নীরবে।
তোমার নাম জানি না আজও,
তবু মনে হয় চেনা খুব।
হৃদয়ের এক কোনায় তুমি,
যেখানে আলো পড়ে না কখনো।
তুমি হয়তো ভেবেই যাওনি কিছু,
আর আমি হারিয়ে গেছি তোমার ভাবনায়।