1. dailyainerkantho@gmail.com : admin :
আনিসুল সমর্থনে ধানের শীষের স্লোগানে মুখরিত জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৪:৫৪|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

আনিসুল সমর্থনে ধানের শীষের স্লোগানে মুখরিত জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 105 Time View

সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জে বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৩ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে এ গণমিছিল অনুষ্টিত হয়।
অপর দিকে তাহিরপুর উপজেলা বাদাঘাট বাজার, মধ্যনগর উপজেলার মহেষখলা বাজারে পৃথক পৃথক ভাবে মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সাচনাবাজারে সমবেত হয়। মিছিলে কয়েক হাজার কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ নেচে–গেয়ে ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলে।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন , “সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য ছয়জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাইই দলের যোগ্য প্রার্থী ছিলেন। তাদের মধ্য থেকে যাচাই–বাছাই করে দল আনিসুল হককে মনোনয়ন দিয়েছে। এখন আমাদের দায়িত্ব সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা।” তারা আরও বলেন, যারা মনোনয়ন পাননি, দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে। আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি।”

পথসভায় বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী আফিন্দী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রোকন, কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব আসাদ নুর সাদি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com