1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে ১১টি ইউনিয়নে একযোগে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:২৯|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

কুমিল্লার মনোহরগঞ্জে ১১টি ইউনিয়নে একযোগে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 162 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গণতান্ত্রিক ভাবে গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে অনুষ্ঠিত হলো ইউনিয়ন কাউন্সিল। শনিবার (২৬-জুলাই ) দিনব্যাপী এই কাউন্সিলে প্রত্যেক ইউনিয়নে তৃণমূল নেতাকর্মীদের সরাসরি ব্যালটের  মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক,ও বিএনপির নির্বাহী কমিটির কর্মস্থান বিষয়ক সম্পাদক, জাকারিয়া তাহের সুমন। কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা।

 

আবুল কালাম তার বক্তব্যে বলেন,
এক যুগের বেশি সময় ধরে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে বিএনপি আজও গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন তারই প্রমাণ।

 

প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
দলের প্রকৃত সৈনিকদের ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচনের এই প্রক্রিয়া বিএনপির জন্য একটি মাইলফলক। এই নির্বাচন দলকে সংগঠিত করবে, একাত্ম করবে এবং ত্যাগী নেতাকর্মীদের প্রতি সুবিচার নিশ্চিত করবে।

এ ছাড়াও সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া বিভিন্ন ইউনিয়ন সম্মেলনে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইলিয়াস পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহ্বায়ক, প্রফেসর আলী মর্তুজা, এসএম মুনসর, মাসুদুল আলম বাচ্চু, সদস্য সচিব সারওয়ার জাহান ভূইয়া দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী,বাহারুল আলম বাবর সহ ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী। সম্মলনে সরসপুর ইউনিয়নে সভাপতি হিসেবে শাহআলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া, হাসনাবাদ ইউনিয়নে আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, ঝলম দক্ষিণ ইউনিয়নে সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, ঝলম উত্তর ইউনিয়নে সভাপতি আলম মেম্বার, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, মৈশাতুয়া ইউনিয়নে সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খিলা ইউনিয়নে সভাপতি মঞ্জুরুল আলম মজনু, সাধারণ সম্পাদক আহসান হাবিব মজুমদার, লক্ষ্মণপুর ইউনিয়নে সভাপতি মোহাম্মদ আলী, নাথেরপেটুয়া ইউনিয়নে হারুনুর রশিদ, বিপলাসার ইউনিয়নে সভাপতি আনোয়ার হোসেন, উত্তর হাওলা ইউনিয়নে নুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইয়াসিন ফরায়েজি নির্বাচিত হন। দুই গ্রুপের সংঘর্ষের কারণে লক্ষ্মণপুর এবং বাইশগাঁও ইউনিয়নের সম্মেলন স্থগিত করা হয়। এবারের ইউনিয়ন সম্মেলনে প্রতিটি ইউনিয়নে ৪৫৯ জন ভোটার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচন করেন।

বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচনে প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত ভোটাররা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করায় কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম-মনোহরগঞ্জ সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা,আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জানান ভোটার ও স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com