1. dailyainerkantho@gmail.com : admin :
ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫,
  • 162 Time View

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপসহ নানা মৌলিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নারী ও পুরুষ রোগীদের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল।

রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে সিরাজদিখান ব্লাডব্যাংক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণই আমাদের কাজের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতই এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে।”

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, “মুন্সিগঞ্জ সিভিল সার্জন ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদন ও পরামর্শ আমাদের শক্তি দিয়েছে। স্থানীয় প্রশাসন, ডা. আজমল হাসপাতাল, ডা. আজমল ফাউন্ডেশন, সিরাজদিখান ব্লাডব্যাংক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে আন্তরিক ধন্যবাদ। তাঁদের সহযোগিতায় চমৎকার আয়োজন হয়েছে বলে আশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com