1. dailyainerkantho@gmail.com : admin :
ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৯:০৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 107 Time View

 

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদে ভিপি হিসেবে লড়বেন আবিদুল ইসলাম খান। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন তানভীর বারী হামিম ও এজিএস পদে লড়বেন তানভীর আল হাদি মায়েদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে আরও রয়েছেন- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক, সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না।

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে।

এছাড়া সদস্য পদে লড়বেন যারা- মো জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান,

মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি হল সংসদের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ সময় আজ বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২৬ আগস্ট। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com