1. dailyainerkantho@gmail.com : admin :
ঢাবির ১৮ হলের রিডিং রুমে বসবে এসি: ডাকসু জিএস ফরহাদ - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:৩৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ঢাবির ১৮ হলের রিডিং রুমে বসবে এসি: ডাকসু জিএস ফরহাদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 108 Time View

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের সবকটিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বসানোর যৌথ উদ্যোগ নিয়েছে ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ দ্যা ঢাকা ডায়েরিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এস এম ফরহাদ জানান, রিডিংরুমে এসি না থাকা, মসজিদে অনুপযুক্ত পরিবেশ এবং ক্যান্টিনের মানহীনতা—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবে ডাকসু। তবে সবার আগে দরকার রিডিং রুমে পড়াশুনার উপযুক্ত পরিবেশ তাই এটি সবচেয়ে গুরুত্ব পাবে।

ফরহাদ বলেন, শিক্ষার্থীদের মূল কাজ হলো পড়াশোনা। কিন্তু গরমের কারণে প্রায়ই পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং সেজন্য অনেককে সেন্ট্রাল লাইব্রেরির উপর নির্ভর করতে হয়। রিডিংরুমে এসি বসানো হলে শিক্ষার্থীরা আরও আরামদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবেন। বিভিন্ন হলে ঘুরে শিক্ষার্থীদের কাছ থেকেও এ দাবি বারবার এসেছে। তাই ডাকসু এবং প্রশাসনের তত্ত্বাবধানে আমরা ১৮ টি হলেই এসি স্থাপন করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com