1. dailyainerkantho@gmail.com : admin :
ফরহাদের পক্ষে নয়, ঢাবির পক্ষেই লড়েছেন শিশির মনির: বিশ্ববিদ্যালয় প্রশাসন - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:১৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ফরহাদের পক্ষে নয়, ঢাবির পক্ষেই লড়েছেন শিশির মনির: বিশ্ববিদ্যালয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 116 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আইনজীবী মো. শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষেই লড়েছেন, কোনো প্রার্থীর পক্ষে নন—এমনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর মাত্র ৩০ মিনিটের ব্যবধানে তা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশ স্থগিতে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী শিশির মনির। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে, তিনি কেন এই মামলায় যুক্ত হলেন এবং আদৌ তিনি কোনো প্রার্থীর পক্ষে নাকি বিশ্ববিদ্যালয়ের পক্ষে লড়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদনক্রমে দায়িত্বপ্রাপ্ত প্যানেল আইনজীবীদের তালিকায় শিশির মনির আগে থেকেই রয়েছেন। ৫ আগস্টের পর সিন্ডিকেট সভায় অনুমোদিত ১২ জন প্যানেল আইনজীবীর মধ্যেই তিনি একজন। এটি নতুন কিছু নয়।’

প্রক্টর আরও বলেন, ‘হাইকোর্টে যে রিট করা হয়েছিল, তার বিরুদ্ধে আপিল করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমদ। এই আপিলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন শিশির মনির। তিনি কোনো প্রার্থীর—বিশেষ করে এস এম ফরহাদের—পক্ষে ছিলেন না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, শিশির মনিরের এই দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদিত প্যানেল আইনজীবী হিসেবে, সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম।

এই রিট আবেদনের শুনানি মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ নির্বাচন কার্যক্রম স্থগিতের আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

পরে আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। ওই আপিলের শুনানিতে ঢাবি প্রশাসনের আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির। তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com