1. dailyainerkantho@gmail.com : admin :
বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজে নবীন বরণে শিক্ষার্থীদের মিলনমেলা - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:৩৮|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজে নবীন বরণে শিক্ষার্থীদের মিলনমেলা

আসিফ বাধন
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 147 Time View

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজে এক অনন্য পরিবেশে অনুষ্ঠিত হলো (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আবহ, নতুনদের পদচারণায় মুখরিত হয়েছিল ক্যাম্পাস।

অধ্যাপক ড. রসময় কীর্তনীয়ার সভাপতিত্বে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ওয়াহিদুজ্জামান মিলন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আমিনুল ইসলাম, ভূগোল বিভাগের প্রভাষক ও নবীনবরণ উদযাপন কমিটি (২০২৫) এর আহবায়ক এম এম তোফাজ্জল হোসেন এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও শিক্ষক সমিতির সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ আইসিটি বিভাগের প্রভাষক কালি দাস রায়, বাংলা বিভাগের প্রভাষক মো. এজাজ হোসেন খান, ইসলাম ইতিহাস বিভাগের প্রভাষক মনিরা সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাফুজা বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সায়মা আক্তার, সাজ্জাদ হোসেন খান ও সুভাষ চন্দ্র দাস, গণিত বিভাগের প্রভাষক আফরোজা আক্তার এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক আল মারুফ হোসেন প্রমুখ।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইসিটি বিভাগের প্রভাষক কালি দাস রায়, বাংলা বিভাগের প্রভাষক মো. এজাজ হোসেন খান এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাফিয়া ইসলাম।

শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত বক্তব্য, নবীনদের উচ্ছ্বসিত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনায় কলেজ প্রাঙ্গণ রূপ নেয় আনন্দমুখর মিলনমেলায়। নবীন শিক্ষার্থীদের আগমনে কেবল নতুন অধ্যায়ের সূচনা হয়নি, বরং বিক্রমপুর কুঞ্জ বিহারী সরকারি কলেজে যোগ হয়েছে নতুন উচ্ছ্বাস ও প্রাণশক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com