1. dailyainerkantho@gmail.com : admin :
বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি ডিপ্লোমা শিক্ষার্থীদের - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৩২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি ডিপ্লোমা শিক্ষার্থীদের

তাওকীর তাজাম্মুল
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 101 Time View

 

বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি ডিপ্লোমা শিক্ষার্থীদের

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি

 

সারাদেশে চলমান প্রকৌশলী অধিকার আন্দোলনকে ঘিরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা বিরাজ করছে। বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

সম্প্রতি শাহবাগে লংমার্চে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীরা ক্লাস–ল্যাব বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই সাথে দেশের বিভিন্ন ডিপ্লোমা শিক্ষার্থীরা পাল্টা প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করে।

দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যলয়ের দাবির সাথে বুটেক্স শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করার পর থেকে টেক্সটাইল ইন্সটিটিউট-এর ডিপ্লোমা শিক্ষার্থীরা গতকাল (২৮ আগস্ট) থেকে পাল্টা অবস্থানে রয়েছে।

সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট-এর শিক্ষার্থীরা গতকাল বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে উত্থাপিত ৩ দফা দাবিকে অযৌক্তিক এবং ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদাহানিকর বলে উল্লেখ করে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে একপর্যায়ে তারা স্লোগানে বুটেক্স শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই সমাবেশের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে নানান উত্তেজনা দেখা দিয়েছে। বিশেষত নারী শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

তাছাড়া সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে বুটেক্স শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে হেনস্তা করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ঢাকা পলিটেকনিকের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপ গুলোয় বুটেক্স শিক্ষার্থীদের নিয়ে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং সমসাময়িক বিষয়গুলো প্রতিবাদ করলে বিভিন্ন সময় হুমকির শিকার ও হতে হয়।

নেটিজেনরা বলছেন, এভাবে প্রকাশ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে হত্যার হুমকি দেয়া মোটেও কাম্য নয়। তারা চাইলে বিএসসি প্রকৌশলীদের উত্থাপিত দাবির সাথে যৌক্তিক বিরোধিতা করতে পারে। কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের প্রতিচ্ছবি বহন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুটেক্স ৪৮তম ব্যাচের এক নারী শিক্ষার্থী বলেন, আমাকে প্রায়ই টিউশনের কারণে সন্ধ্যার পর হলে ফিরতে হয়। এভাবে প্রকাশ্য হুমকি আমার এবং আমার সহপাঠীর জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এমনিতেই আমরা অনিরাপদ ভাবে চলাফেরা করি। এখন এই যৌক্তিক দাবির বিরুদ্ধে যদি আমাদের হত্যার হুমকি দেয়া হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ভূমিকা রাখবে সেটাও দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com