1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:৪৪|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

মনোহরগঞ্জে শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এস এম আনোয়ার,  মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 264 Time View

এস এম আনোয়ার,
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা:
চলতি বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধবনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোহরগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার সকালে উপজেলার “তানজিমুল মিল্লাত মাদরাসা” হলরুমে অনুষ্ঠিত সংবর্ধবনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একে এম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার শিবির সভাপতি মহিউদ্দিন রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে। তাদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,লাকসাম পৌরসভা জামায়াতের আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ফয়জুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. কাউসার হামিদ, মনোহরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শিবিরের মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি রবিউল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি মোঃ মির হোসেন।
শিবির নেতৃবৃন্দরা জানান, শিক্ষার প্রতি উৎসাহ জোগাতেই তাদের এই উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com