1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৪:৩৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

মাধবপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

মো:ইফাজ খাঁ , ( মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 293 Time View

‎মো: ইফাজ খাঁ , ( মাধবপুর) হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাধবপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখা।

‎সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ জুলাই ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজনের কথা বলা হয়েছে। তবে এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার বিষয়টি বৈষম্যমূলক এবং দৃষ্টান্তমূলক নেতিবাচক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করা হয়।

‎সংগঠনের সভাপতি সাইফুল হক মীর্জা বলেন, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে অংশ নিয়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। তাই কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষায় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতি জোর দাবি জানান তিনি।
‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদ, আফরোজ আক্তার নিলা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com