
মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সভাপতি জহিরুল, সম্পাদক জাহাঙ্গীর নির্বাচিত।
মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ০৬ নং মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।
দলের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনে কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব ইউনিয়নে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করবে।