1. dailyainerkantho@gmail.com : admin :
রাজনীতিতে যেন পরামর্শক ভূমিকা রাখতে পারেন’— ইবিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:১১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

রাজনীতিতে যেন পরামর্শক ভূমিকা রাখতে পারেন’— ইবিতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

ইবি প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 92 Time View

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইবির বিএনপিপন্থি সংগঠন ও শাখা ছাত্রদলের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ আলী খান। দোয়া-মোনাজাত শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করা হয়।।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ইউট্যাবের যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘র্দীর্ঘদিন তার উপর নির্যাতনের করা হয়েছে, তাকে কারাবরণ করতে হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়া হয়নি।বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ। আল্লাহ্ যেন তাকে সুস্থ করে দেন, যেন তিনি বর্তমান ও আগামীতে দেশের জন্য কাজ করতে পারেন। অন্তত পক্ষে বাংলাদেশর রাজনীতিতে পরামর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন এ কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com