1. dailyainerkantho@gmail.com : admin :
লংমার্চে শান্তিপূর্ণ আন্দোলনে রক্তাক্ত হামলা, প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের ক্লাস-ল্যাব বর্জন - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:২১|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

লংমার্চে শান্তিপূর্ণ আন্দোলনে রক্তাক্ত হামলা, প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের ক্লাস-ল্যাব বর্জন

তাওকীর তাজাম্মুল
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 83 Time View

 

লংমার্চে শান্তিপূর্ণ আন্দোলনে রক্তাক্ত হামলা, প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের ক্লাস-ল্যাব বর্জন

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি

প্রকৌশল অধিকার আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত “লংমার্চ টু ঢাকা” তে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলরব প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এসময় তারা ‘পুলিশ দিয়ে দমন চলবে না চলবে না,  কোটা না মেধা – মেধা মেধা, তুমি কে আমি কে প্রকৌশলী প্রকৌশলী ‘ বিভিন্ন স্লোগানে বিশ্ববিদ্যালয়ে মিছিল করে।  মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি ও আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

বিবৃতিতে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকম পূর্ব সতর্কতা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার ঘটনায় বুটেক্স শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে আহত হন।

৪৮তম ব্যাচের শিক্ষার্থী সারোয়ার হোসেন সামি হামলার নিন্দা জানিয়ে বলেন, আজকের আন্দোলন মূলত ফ্যাসিস্ট আমলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  সংস্কারবিমুখতার প্রতি প্রতিবাদ দর্শন করে। সকল প্রকৌশলীর সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে যে রাজপথের সংগ্রাম, আমরা বুটেক্সের শিক্ষার্থীরা সেই সংগ্রামে আমাদের ভাইদের সাথে কাধে কাধ মিলিয়ে অবস্থান করছি – এইটাই আমাদের আজকের কার্যক্রম এর উদ্দেশ্য ছিলো।

৫০তম ব্যাচের আরেক শিক্ষার্থী জান্নাত নাঈম বলেন, প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আমাদের সময়ের দাবি। এবং শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে আমরা আজ সম্মিলিতভাবে এতে অংশ নিচ্ছি। পাশাপাশি টেক্সটাইল খাতের উন্নয়ন ও প্রকৌশলীদের মর্যাদা রক্ষার জন্য এ আন্দোলন অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho