1. dailyainerkantho@gmail.com : admin :
শেষ হলো দ্বিতীয় আইসিএফপি-২০২৫ সম্মেলন - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:২৯|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

শেষ হলো দ্বিতীয় আইসিএফপি-২০২৫ সম্মেলন

তাওকীর তাজাম্মুল
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 106 Time View

 

শেষ হলো দ্বিতীয় আইসিএফপি-২০২৫ সম্মেলন

মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি

 

বাংলাদেশে ফাইবার ও পলিমার গবেষণাকে ত্বরান্বিত করার জন্য গবেষণার উপর গুরুত্ব দিয়ে শেষ হলো দুইদিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপাদান বিষয়ক সম্মেলন ‘আইসিএফপি ২০২৫’। রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স ক্যাম্পাসে ২৬–২৭ আগস্ট, ২০২৫ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই সম্মেলন।

সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ-এর আয়োজনে, সহযোগিতা করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) । বক্তারা বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মৌলিক উপাদান “ফাইবার এবং পলিমার” পণ্য নিয়ে গবেষণার ক্ষেত্রে জাপানের বিশ্ববিদ্যালয়গুলো এদেশের গবেষকদের সহযোগিতা করবে। পাশাপাশি ফাইবারের উপর নতুন নতুন গবেষণা উন্নত বিশ্বে পোশাক রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

সোসাইটি অব ফাইবার সায়েন্স বাংলাদেশ-এর সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. এম এ বারিক এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন, জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব সায়েন্স টোকিও’র শিক্ষক অধ্যাপক ড. তাকেশি কিকুতানি, যুক্তরাষ্ট্র ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল. শাওয়ার, ড. রুডলফ হুফেনাস (এম্পা, সুইজারল্যান্ড), অধ্যাপক সুয়াবন চিরাচেনচাই (থাইল্যান্ড), অধ্যাপক সীরাম রামকৃষ্ণ (সিঙ্গাপুর), অধ্যাপক হান ইয়ং (কোরিয়া), জাপান টেক্সটাইল মেশিনারি সোসাইটির সভাপতি অধ্যাপক শুইচি তানোউয়ে (জাপান), অধ্যাপক কোজি নাকানে (জাপান)।

এছাড়াও, বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইএসইউ ‘র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ইইউবি’র অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং নীতিনির্ধারকগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

অধ্যাপক ড. এম এ বারিক বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার খাতকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সাথে সংযুক্ত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার শিল্পে নতুন গবেষণার দিগন্ত উন্মোচিত হবে এবং দেশীয় শিল্প আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে যাবে।

সম্মেলনে মূলত টেকসই বস্ত্র, পরিবেশবান্ধব ফাইবার, ইলেকট্রনিক ফাইবার, চিকিৎসাবিষয়ক বস্ত্র, ন্যানো ফাইবার, পুনর্ব্যবহৃত ফাইবার, মসলিন, জিওটেক্সটাইলস, কার্বন ফাইবার, কাঁচের ফাইবার, স্পিনিং, বয়ন, কেমিক্যাল প্রসেসিং, ফাইবার তৈরির পলিমার, ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য, ফাইবার কম্পোজিটস, ফাইবারের উপাদান, তৈরি পোশাক (আরএমজি) ও শিল্প সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সম্মেলনে বিভিন্ন প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com