
❤️🌸ভালোবাসার প্রকাশ 🌸❤️
কবি: মোস্তাকিন
তোমাকে বলার মতো ভাষা খুঁজে পাইনি,
শব্দগুলো সব যেন লাজুক হয়ে যায়,….
মনের ভেতরের ঝড়টা মুখে আনা হয় না,
তাই নিঃশব্দেই তোমায় ভালোবেসে যাই ।
কত চাঁদের আলোয় ভিজেছি শুধু তোমার কথা ভেবে,..
কত বৃষ্টির ফোঁটায় লিখেছি শুধু তোমার নাম,
তবুও মুখে বলা হয়ে ওঠেনি,–
ভয় ছিল একটাই —তুমি হয়তো দূরে সরে যাবে।
তোমার জন্য জমে থাকা ভালোবাসা,
শব্দে না পারলেও ফুলে সাজালাম…,
প্রতিটি পাপড়িতে লুকিয়ে দিলাম আমার অনুভূতি,..
যেন তুমি বুঝে যাও—আমি কতটা তোমার ভালোবাসি ।
“একটা গোলাপের লাল রঙে বললাম আমার আকুলতা,…
“জুঁইয়ের সাদা রঙে দিলাম আমার মনের পবিত্রতা,..”
আর গন্ধরাজের সুবাসে রাখলাম আমার অনন্ত স্বপ্ন..।
তুমি যখন ফুলটা হাতে নিলে,
মনে হলো আমার হৃদয়টাই যে তোমার হাতে তুলে দিলাম,
তোমার হাসি দেখে বুঝলাম—
আমার নীরব ভালোবাসা, তুমি ঠিকই বুঝেছো।
ভালোবাসার প্রকাশ সবসময় শব্দে হয় না,…
কখনো হয় ফুলের পাপড়িতে,,
কখনো হয় নীরব চোখের ভাষায়,
আবার কখনো—হৃদয়ের গভীর স্পর্শে।
আজ ফুল দিয়েই বললাম,
কাল হয়তো চাঁদের আলোয় বলবো,
আর কোনো একদিন—
তোমার হাত ধরে চিরদিনের জন্য,
তুমি-ই আমার সব,
আমার ভালোবাসার চূড়ান্ত প্রকাশ।