1. dailyainerkantho@gmail.com : admin :
আনন্দ মিছিলেই মৃত্যু হলো যুবদল নেতার। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:৩৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

আনন্দ মিছিলেই মৃত্যু হলো যুবদল নেতার।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 145 Time View

 

আনন্দ মিছিলেই মৃত্যু হলো যুবদল নেতার।

 

গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন।

মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং পরিবহন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। আনন্দ মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার সহযোগীরা।

এদিকে যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com