1. dailyainerkantho@gmail.com : admin :
Let’s Talk 3.0 শুরু হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫৬|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

Let’s Talk 3.0 শুরু হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 76 Time View

Let’s Talk 3.0 শুরু হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্যাম্পাসের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা “Let’s Talk 3.0”। বিশ্ববিদ্যালয়ের ১৪ থেকে ১৯ ব্যাচের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারীরা বাংলায় বা ইংরেজিতে বক্তব্য ভিডিও আকারে জমা দেবেন। দ্বিতীয় ধাপে অফলাইনে ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান বাধ্যতামূলক থাকবে, তবে স্লাইড ব্যবহার ঐচ্ছিক। আর চূড়ান্ত পর্বে (গ্র্যান্ড ফিনালে) ইংরেজি ভাষণ ও স্লাইড উভয়ই বাধ্যতামূলক থাকবে।

নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে, যা চলবে আগামী ২৩ আগস্ট পর্যন্ত। সাধারণ শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (SDC) সদস্যদের জন্য মাত্র ৩০ টাকা। ফি প্রদান করতে হবে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে। হাতে নগদ গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আকর্ষণীয় ক্রেস্ট, সার্টিফিকেট, গুডিজ ও গিফটস পাওয়ার পাশাপাশি অর্জন করবেন মূল্যবান পাবলিক স্পিকিং দক্ষতা, ক্যাম্পাসে স্বীকৃতি এবং সিভি সমৃদ্ধ করার সুযোগ। এছাড়াও প্রথম রাউন্ডের আগে আয়োজক কমিটি আয়োজন করবে বিশেষ প্রশিক্ষণ সেশন, যেখানে অংশগ্রহণকারীরা জনসম্মুখে বক্তব্য প্রদান, সঠিক জেসচার- পোস্টার ব্যবহার এবং নার্ভাসনেস কাটিয়ে ওঠার কৌশল শিখবেন।

আয়োজকরা জানিয়েছেন, “Let’s Talk 3.0” শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য নিজেকে প্রকাশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho