1. dailyainerkantho@gmail.com : admin :
কাপাসিয়ায় ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কার - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:৪১|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

কাপাসিয়ায় ইউনিয়ন যুবদলের আহবায়ক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 122 Time View

গাজীপুরের কাপাসিয়া উপজেলা টোক ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুর রশিদকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। 

যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহ, সিনিয়র যুগ্নআহবায়ক ইয়াসির আকরাম পলাশ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর স্বাক্ষরিত নির্দেশক্রমে আব্দুর রশিদকে ইউনিয়ন যুবদলের আহবায়ক ও দলের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হল। এ আদেশ এখন থেকেই কার্যকর।

গত ২৮ জুন আব্দুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল গাজীপুর জেলা যুবদল। নোটিশে উল্লেখ ছিল, আপনি কাপাসিয়া উপজেলাস্থ টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ জেলা যুবদলের দৃষ্টিগোচর হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী পাঁচ দিনের মধ্যে জেলা যুবদলের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

পরিপ্রেক্ষিতে শুক্রবার তাকে বহিষ্কার করা হয়। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতনের পর এতোটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে  উপজেলা বাসীর মূর্তিমান আতঙ্ক রশিদ। তার বিরুদ্ধে চাঁদাসহ বিভিন্ন দখলবাজির গুরুতর অভিযোগ রয়েছে।

উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু  বলেন, শুনেছি রশিদকে বহিষ্কার করা হয়েছে। তবে এখনো চিঠি হাতে পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com