1. dailyainerkantho@gmail.com : admin :
জয়পুরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গর্জে উঠলো ক্ষেতলাল—সাবেক সচিব আব্দুল বারীর নেতৃত্বে মহাসমাবেশ - dailyainerkantho
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০২|
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোত্তাকিম চৌধুরী পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!! বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত স্বৈরাচারী শাসনের পতন ঘটেছিল -এমপি কামরুল তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরনের শুভ উদ্ধোধন ঢাবিতে কওমি শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি: রাজনৈতিক অপপ্রচারের শিকার দুই তরুণ পটুয়াখালীতে ছাত্র জমিয়তের ফ্যাসিবাদ বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গর্জে উঠলো ক্ষেতলাল—সাবেক সচিব আব্দুল বারীর নেতৃত্বে মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 183 Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় বড়তারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও সাবেক বিভাগীয় কমিশনার আব্দুল বারী।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হালিম মাষ্টার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন শহিদুল।

প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা যুবদল সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান (ভিপি সুইট)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি মো. খালেদুল মাসুদ আন্জুমান, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল আলিম, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কালাই উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এড. জি এম বাবলু, জেলা সমবায় আহ্বায়ক নুরুল ইসলাম, জেলা যুগ্ম আহ্বায়ক ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মমিন প্রমুখ।

বক্তারা বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির মুক্তির সনদ ও জনগণের কল্যাণের রূপরেখা। তারা আন্দোলনের সফলতার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com