1. dailyainerkantho@gmail.com : admin :
ইবিতে ছাত্রী হলে জন্য ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:৩৬|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

ইবিতে ছাত্রী হলে জন্য ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ৬, ২০২৫,
  • 108 Time View

হলের ছাত্রীদের মাঝে সহীহ শুদ্ধ কোরআন চর্চার প্রচলন শুরু করতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মুমিনী’ন আয়েশা সিদ্দিকা হল প্রভোস্টের উদ্যোগে শুদ্ধ কোরআন শিক্ষা’র আয়োজন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকাল ৫ টায় হলের নামাজ রুমে হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, হাউজ টিউটর এবং অফিস সহকারী সকলের উপস্থিতিতে ৩৫ জন ছাত্রীকে নিয়ে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ ‘ফ্রি শুদ্ধ কোরআন শিক্ষা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের প্রশিক্ষক হিসেবে থাকবেন কুষ্টিয়ার একজন অভিজ্ঞ নারী ওস্তাজা।

এসময় ছাত্রীদের মাঝে মূল্য পরিশোধযোগ্য সহায়ক কিছু বই প্রদান করা হয়। এর বাইরে শিক্ষার্থীদের কোনো খরচ বহন করতে হবেনা বলে জানিয়েছেন হল কতৃপক্ষ।

হলের একজন শিক্ষার্থী বলেন, হল প্রভোস্টের চমৎকার এক আয়োজন ছিল আমাদের জন্য। এমন আয়োজন একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষাতেও ব্যাপক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের মত পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এই প্রথম এমন দারুণ উদ্যোগ নিতে পারার তৌফিক দেওয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই দুনিয়াবি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সহিহ্ কোরআন শিক্ষা গ্রহণের মাধ্যমে জীবনকে পূর্ণাঙ্গ ভাবে কোরআনের আলোকে আলোকিত করার সুযোগ পাক।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com