1. dailyainerkantho@gmail.com : admin :
কুমিল্লার মনোহরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সভাপতি নির্বাচিত হলেন, মনজুর আলম মজনু। - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:০০|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

কুমিল্লার মনোহরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সভাপতি নির্বাচিত হলেন, মনজুর আলম মজনু।

এস এম আনোয়ার
  • Update Time : রবিবার, জুলাই ২৭, ২০২৫,
  • 754 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়ন বিএনপির সম্মেলনে,সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইউনিয়নবাসীর জনপ্রিয় মুখ,মনজুর আলম (মজনু)। রাজনীতির কঠিন সময়েও দলের পাশে থেকে অনড় থাকা এ নেতা দীর্ঘদিন ধরে দলীয় আদর্শে অনুগত থেকে বিএনপিকে সুসংগঠিত রাখার জন্য নিরব ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক,ও বিএনপির নির্বাহী কমিটির কর্মস্থান বিষয়ক সম্পাদক,জাকারিয়া তাহের সুমন।

দলীয় সূত্রে জানা যায়, মনজুর আলম মজনু একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় বেশ সু-পরিচিত। তার দক্ষ নেতৃত্বে সংগঠন গতিশীল হয়েছে। নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা, তার উদার নেতৃত্ব গুণ ও দলের প্রতি নিষ্ঠা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

স্থানীয় নেতৃবৃন্দরা জানান, “মজনু ভাইয়ের মতো কর্মী বান্ধব ত্যাগী নেতাই এখন দলের মাঝে সবচেয়ে বড় প্রয়োজন। তার বিচক্ষণ নেতৃত্বে আমরা ইউনিয়নবাসী নতুন গতি ফিরে আনতে পারবো”

স্থানীয় নেতাকর্মীরা আরো জানান,মনজুর আলম মজনু শুধু একজন রাজনীতিকই নন, বরং বিএনপির প্রত্যন্ত তৃণমূলের জন্য তিনি এক অনুকরণীয় সংগঠক ও দক্ষ  অভিভাবক। আগামী দিনে মনজুর আলম মজনুর নেতৃত্বে ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও কার্যকর হবে— এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

উল্লেখ্য,নির্বাচনের পূর্ব প্রস্তুতিতে অন্যান্য পদে প্রার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সভাপতি পদে কেউ মনজুর আলম মজনুর বিপক্ষে মনোনয়ন পত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com