1. dailyainerkantho@gmail.com : admin :
দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজ বদলের হাতিয়ার : ড. সরওয়ার সিদ্দিকী - dailyainerkantho
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ২:১০|
শিরোনামঃ
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনী বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান নানা আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ইবির সাদ্দাম হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ চার দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ!! সুনামগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক সমন্বয় সভা তেঁতুলিয়ায় পৃথক অভিযানে ৫৮ বস্তা সার জব্দ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার ‘বিভেদ নয় ঐক্য’-মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ খেয়ালখুশি মতো অফিস করেন তেঁতুলিয়া  উপজেলা পল্লি উয়ন্নন বোড় বিআরডিবি কর্মকর্তা 

দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজ বদলের হাতিয়ার : ড. সরওয়ার সিদ্দিকী

এস এম আনোয়ার
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
  • 414 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিসেম্বর বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের মাস। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

ড. সরওয়ার সিদ্দিকী বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। একজন সাংবাদিকের কলমের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও বিশ্বের বাস্তব চিত্র মানুষ জানতে পারে। তবে হলুদ সাংবাদিকতা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আপনারা সঠিক, স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখবেন।

তিনি আরও বলেন, আদর্শগতভাবে আপনি যে দলেরই অনুসারী হন না কেন, পেশাগত ক্ষেত্রে আপনার স্বচ্ছতা ও নিরপেক্ষতাই মূল বিবেচ্য বিষয়। একজন প্রকৃত সাংবাদিকের ব্যক্তিগত বন্ধু থাকতে পারে, কিন্তু কলমের ক্ষেত্রে তিনি কারো বন্ধু নন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। সেই ভুলগুলো সংশোধনে আপনাদের লেখনি উন্মুক্ত থাকবে—এটাই আমরা প্রত্যাশা করি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন পাটোয়ারী এবং লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ফয়েজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি মহিন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, নাথের পেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির ও সাংবাদিক আবদুল গোফরান, মনোহরগঞ্জ সদর উপজেলা শিবিরের সভাপতি মীর হোসেনসহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com