1. dailyainerkantho@gmail.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৫৫|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ২৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 142 Time View

চাঁপাইনবাবগঞ্জে  নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহুড়া গ্রামের বিএনপি নেতা মো. মতিউর রহমানসহ ২৮ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

বুধবার (৫ নভেম্বর) বিকেলে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সহযোগী ফরম পূরণের মাধ্যমে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আহসান হাবীব, নায়েবে আমীর আলহাজ্ব মনিরুল ইসলাম, সেক্রেটারি মো. মাহমুদুল হাসান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাকিল আহমেদসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

যোগদানকারীরা হলেন, মো. মতিউর রহমান, মো. হযরত আলী, আবু বক্কর, মো. জারজিস আলী, মো. আমিরুল, মো. মশিউর রহমান, মো. রবিউল, আলী হাসান, মো. আশরাফুল, আবুল সাত্তার, মো. লিটন, মো. কাজল আলী, মো. শামীম আলী, মো. মেহেদী হাসান, কামাল উদ্দিন, মো. মামুন, মো. মনিব, মো. বকুল, মোতাহার, মো. একরামুল, মো. মকুল, মো. জিল্লু চেনু, মো. ইউনুস ও মো. সেলিমসহ আরও অনেকে।

বিএনপি থেকে জামায়াতে যোগদান করা মতিউর রহমান বলেন, আমি আগে বিএনপি করতাম, তবে এখন জামায়াতে ইসলামীতে যোগদানের ইচ্ছে পোষণ করেছি। আমার আত্মীয়স্বজনদের বললে তারাও আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

ইউনিয়ন আমীর আহসান হাবীব বলেন, আমাদের দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে আমরা তাদের আহ্বান জানাই, তারই প্রেক্ষিতে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। আগামীতে তারা জামায়াতের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইরুল ইসলাম বলেন, আমি এখনো এ বিষয়ে কোনো তথ্য পাইনি। সে গতকালও আমার সঙ্গে মিটিংয়ে ছিলো। তার যাওয়ার কথা না,বিষয়টি আমি খতিয়ে দেখছি। জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই যোগদানের মাধ্যমে স্থানীয় রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com